• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে নকল সাবান তৈরির কারখানায় র‌্যা‌বের অ‌ভিযান মা‌লি‌কের কারাদন্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপ‌জেলায় নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‍্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ।

এ সময় কারখানার মালিককে ১৫ দিনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মোনায়েম আহমেদ (৩২) বানিয়াজুরি গ্রামের মোন্নাফ আহমেদের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ‌্যায় র‍্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা সাকিনস্থ অভিযুক্ত মুনায়েম আহমেদ কর্তৃক গোপনে পরিচালিত নকল সাবান তৈরির কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান কর্তৃক ও র‍্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত নকল সাবান তৈরির কারখানা হইতে নকল সাবান প্রস্তুত করার স্টেইনলেস স্টিলের ইংরেজি ডেটল, মার‌গো, ন‌্যাচারাল সোপ, ডাভ কোম্পানি লোগো অংকিত ডাইসসহ কিটোনিমসহ নামীদামি অন্যান্য ব্রান্ডের নকল ৪৬২০ পিস সাবান ও সাবান তৈরির বিপুল কাচামাল জব্দ ও ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারার অপরাধ করায় উক্ত কারখানা মালিক মোঃ আবু হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড সহ ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উক্ত কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেওয়া হয়েছে।

র‍্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার জানান, ভবিষ্যতে জনগণের সেবায় এ ধরনের অভিযান পরিচালনায় র‍্যাব ৪, সিপিসি ৩, মানিকগঞ্জ তৎপর রয়েছে। আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo