ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : জেলার খানসামা থানার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে বিশেষ অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ ১জনকে গ্রেপ্তার করেছে খানাসামা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাত ওই অভিযান চালিয়েছে তারা।
জেলা ডিবি পুলিশের পক্ষে মানসুম হুদা সাজিব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদেন ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ খানসামা থানার ইনচার্জ নাজমুল কাদের হকের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে স্থানীয় মাদক ব্যবসায়ী আকিবুল ইসলাম ওরফে আজাদ (৫০) কে গ্রেফতার করেছে।
অভিযানের সময় আসামির বসতবাড়ির শোয়ার ঘরে রাখা একটি সবুজ রঙের স্টিলের ট্রাংক তল্লাসি করে বিশেষভাবে মোড়ানো অবস্হায় ১৭ টি পোটলার মধ্যে ৬০ দশমিক ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।
গ্রেফতার ইসলাম ওরফে আজাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)