• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ছোবল দেয়া সাপকে নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় বিরল এক ঘটনার জন্ম দিয়েছেন সুমিত্রা রানী (৬০) নামের এক নারী। নিজ বাড়িতে ঘরের কাজ করার সময় এক কোবরা সাপের ছোবলে আহত হন তিনি।

তার চিকিৎসাকে এগিয়ে গিয়ে ছোবল দেওয়া সাপটিকেও একটি প্লাষ্টিকের বোয়ামে পুরে নিয়ে হাজির হয়েছেন হাসপাতালে। এ ঘটনার পর বিষয়টি এলাকায় আলোচনায় উঠে এসেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামে নিজ বাড়িতে সাপের ছোবলের শিকার হন তিনি। ঘরের একটি পুরোনো প্লাষ্টিকের বোয়াম পরিষ্কার করতে গিয়ে হঠাৎই সাপের ছোবলের শিকার হন তিনি।

সুমিত্রার ছেলে সুরেশ চন্দ্র রায় জানান, মা কাজ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে ঘরে দৌড়ে যাই। দেখি মা কাঁপছেন আর পাশে সাপটি পড়ে আছে। কোন সাপ বুঝতে না পেরে প্লাস্টিকের বোয়ামের মধ্যেই ওটাকে ভরে মা'কে নিয়ে হাসপাতালে যাই।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি হওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত হন, এটি একটি বিষধর কোবরা সাপ।

মন্তব্য (০)





image

টেকনাফ পৌর বিএনপির কমিটি গঠিত : রাজ্জাক আহবায়ক, এনাম সদস্...

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...

image

মা‌নিকগ‌ঞ্জে গরম থেকে স্বস্তি পেতে গ্যাস কি‌নে বিস্ফোরণে ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া...

image

মাদক ব্যবসার প্রতিবাদে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ, গ্র...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মাদক ব্যবসা...

image

তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে মেগাসান মেডিক...

পাবনা প্রতিনিধি : ‎তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্র...

image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

  • company_logo