• সমগ্র বাংলা

জামালপুরে ফার্মেসীতে ভোক্তার অধিকারের অভিযান, দুই ফার্মেসীতে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিটি মেডিকেল হল ও আলম মেডিকেল হলে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ 

রবিবার (১৪ সেপ্টেম্বর)  দুপুর ৩ টায় শহরের স্টেশন রোডে এ অভিযান পরিচালনা করা হয়।  ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সাথে ছিলেন জেলা ব্যাটলিয়ন (আনসার) সদস্যরা। 

এ সময় শহরের বিভিন্ন বাজারে কিছু ফার্মেসি ও বস্ত্রালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ওষুধের মুল্য তুলে ফেলে বিক্রয়ের অভিযোগে মেসার্স আলম মেডিকেল হলকে ৩ হাজার ও ইন্ডিয়ান পণ্যে ২ নাম্বার খুশকি নাশক শ্যাম্পুর বোতল বিক্রি এবং বিভিন্ন মেয়াদোত্তির্ণ মুখের ক্রীম প্রদর্শনের অপরাধের জন্য সিটি মেডিকেল হলের সিটি এক্সক্লুসিভকে ৫ হাজার টাকা মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা। ভোক্তা অধিকার আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, বাজারের মুল্য পরিস্থিতি যাচাই করা হয় ও সাধারন ব্যাবসায়িদেরকে আইন মেনে এবং যৌক্তিক দামে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।একই সাথে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।  

জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি নিজেই ক্রেতা হয়ে শ্যাম্পু ক্রয় করেছিলাম। শ্যাম্পুটি ২ নাম্বার মনে হয়েছে তাই জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

image

টেকনাফ পৌর বিএনপির কমিটি গঠিত : রাজ্জাক আহবায়ক, এনাম সদস্...

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...

image

মা‌নিকগ‌ঞ্জে গরম থেকে স্বস্তি পেতে গ্যাস কি‌নে বিস্ফোরণে ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া...

  • company_logo