• খেলাধুলা

‘জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে করা’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ‘আমার জীবনের সবচাইতে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা। কাউকে দোষারোপ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ’- সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এভাবেই নিজের আক্ষেপের কথা শোনান ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন এই ক্রিকেটার। ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে গাঁটছড়া বাধেন তিনি। তখন থেকেই এই বিয়ে নিয়ে একের পর এক বিপত্তির মুখে পড়েছেন। ২০১৮ সালে পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটলেও এখনো সেই মামলা লড়তে হচ্ছে তাকে। আর সামাজি মাধ্যমে সাবেক স্ত্রী হাসিনের নিত্য খোঁচাখুঁচি তো রয়েছেই।

প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের সঙ্গে মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

সবমিলিয়ে বিয়ে নিয়ে একপ্রকার অতিষ্ঠ শামি ‘আপ কি আদালত’ নামের এক টিভি অনুষ্ঠানে হাজির হয়ে উগড়ে দিয়েছেন মনের সব ক্ষোভ। বলেছেন, ‘জীবন আমাদের অনেক কিছু শেখায়। স্বীকার করতে কোন অসুবিধা নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমার ভাগ্যই খারাপ। সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে হয়েছে। একদিকে বাড়ির পরিস্থিতি সামলানো, অন্যদিকে দেশের হয়ে পারফর্ম করা। এমন পরিস্থিতি প্রচন্ড মানসিক চাপ তৈরি করে।’

ব্যক্তিগত জীবনের টানাপড়েন নিয়ে নেটিজেনদের অনেক কটুক্তি শুনলেও সতীর্থরা বরাবরই তার পাশে থেকেছেন।

ভারতের জার্সিতে শামির আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৩ সালে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে জাতীয় দলকে আড়াইশর বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন শামি।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo