ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। বিকেলের মধ্যে অবরোধ তুলে না নেয়া হলে বলপ্রয়োগের মাধ্যমে সেটি সরানো হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। বিকেলের মধ্যে অবরোধ না তুলে নেয়া হলে বলপ্রয়োগের মাধ্যমে সেটি সরানো হবে বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। নারী কারাবন্দিদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে। পুরুষ কারাবন্দিদের সাজার মেয়াদ এটির চেয়ে কিছুটা বেশি হতে পারে। তবে সেটি কত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথা জানান। এ ছাড়া, আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্...
নিউজ ডেস্ক : এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানি...
নিউজ ডেস্ক : গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের...
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলের...
নিউজ ডেস্ক : তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে &l...

মন্তব্য (০)