• জাতীয়

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রীকে দুদকে জিজ্ঞাসাবাদ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মতিউর রহমান ও লায়লা কানিজকে কারাগার থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, মতিউর ও লায়লা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের দুজনকে এক দিনের রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন, তাহলে তাদের নতুন করে রিমান্ড আবেদন করবেন।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য মতিউর ও লায়লার একদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

গত ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আসামি মতিউর ও লায়লা কানিজের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

 

মন্তব্য (০)





image

‎ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ...

image

সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন‍্য: পররাষ্ট্র প্রতিম...

নিউজ ডেস্কঃ সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন‍্য। এক ...

image

‎সব সূচকে রেকর্ড, আবারো ‘জিরো ওয়েটিং টাইম’-এ ফিরেছে চট্টগ...

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দর আবারো ‘জিরো ওয়েটিং টাইম&rs...

image

এইচএসসি পরীক্ষায় বডি ক্যামেরা, গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস...

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্...

image

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

নিউজ ডেস্ক : এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানি...

  • company_logo