• সমগ্র বাংলা

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৯ জেলে উদ্ধার, আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সুন্দরবনে ডাকাত রাঙ্গা বাহিনীর হাতে জিম্মি ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকতদলের দুই সদস্যকে আটক করেছে বাহিনীটি।

‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড বেইস মোংলায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বাহিনীটি।

‎আটককৃতরা হলেন, নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০)। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং তাদের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানায় কোস্টগার্ড।

‎কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে এমন খবরে শুক্রবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, এবং ১টি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হাতে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে যায়। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে মুক্তিপণ দাবি করে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

image

টেকনাফ পৌর বিএনপির কমিটি গঠিত : রাজ্জাক আহবায়ক, এনাম সদস্...

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...

image

মা‌নিকগ‌ঞ্জে গরম থেকে স্বস্তি পেতে গ্যাস কি‌নে বিস্ফোরণে ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া...

  • company_logo