• খেলাধুলা

‎ঢাকা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা: আশরাফুল-জেসি আউট, বুলবুল-ফাহিম ইন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটিতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে নতুন করে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সদস্য করা হয়েছে।

‎অন্যদিকে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় সাবেক নারী ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিবর্তে যুক্ত হয়েছেন বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

‎৮ সেপ্টেম্বর জারি করা এনএসসির এক প্রজ্ঞাপনে জানানো হয়, মোট ১১ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটি থেকে মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে নতুন সদস্য হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

‎ধারণা করা হচ্ছে, আসন্ন বিসিবি নির্বাচনের জন্য ঢাকা বিভাগ থেকেই কাউন্সিলর হবেন বুলবুল। এর আগে তিনি এনএসসি থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক ও সভাপতি হন। তার আগে একইভাবে বিসিবির পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তারা নতুন করে ঢাকা বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য হওয়ায় সেখান থেকে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করতে পারেন। ফলে পরিবর্তন আসতে যাচ্ছে এনএনসি মনোনীত কাউন্সিলরশিপেও।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo