• সমগ্র বাংলা

কুড়িগ্রামে মসজিদে নামাজ পড়তে বাঁধা, মুসল্লীকে মারধর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম পৌর শহরের টাপু নামা ভেলাকোপা এলাকায় মসজিদে নামাজ পড়তে বাঁধা প্রদান ও নামাজ পড়তে যাওয়াকে কেন্দ্র করে মোঃ ছকমল হোসেন(৫০) নামের এক মুসল্লীকে গালাগালি ও মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় তিন জনের বিরুদ্ধে।
‎
‎অভিযুক্তরা হলেন,কুড়িগ্রাম পৌর শহরের টাপু নামা ভেলাকোপা গ্রামের বাসিন্দা মোঃ ফারুক হোসেন,মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম।
‎
‎এঘটনায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।আহত মোঃ ছকমল হোসেন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
‎এর আগে গত সোমবার সকালে পৌর শহরের ফারাজী পাড়া জামে মসজিদ এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।
‎
‎অভিযোগ সুত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, টাপু নামা ভেলাকোপা এলাকায় গ্রামের সকলে মিলে ফারাজিপাড়া জামে মসজিদ নির্মান করে।উক্ত মসজিদে সবাই নিয়মিত নামাজ পড়ে আসছে। কিন্তু গ্রামের কিছু লোকজন উক্ত মসজিদে নামাজ না পড়ে পুনরায় নতুন করে আর একটি ওয়াক্তি ঘর নির্মাণ করে।ওয়াক্তি ঘরে নামাজ পড়ার জন্য চাপ সৃষ্টি করে।ঘটনার দিন নতুন ওয়াক্তি ঘরে নামাজ পড়তে না চাইলে বিবাদীগণ ছকমল হোসেনের উপর ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এক পর্যায়ে ভুক্তভোগী ছকমলের উপর মারধর ও গলা চিপে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা ছকমলকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করায়।এ ঘটনায় সুষ্ঠু বিচার চায় ভুক্তভোগীসহ স্থানীয় লোকজন।
‎
‎কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি অভিযোগ আছে।আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo