• সমগ্র বাংলা

মহেশপুর সীমান্তে অস্ত্র উদ্ধার ও বাংলাদেশি নাগরিক হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার ও আটক ১১ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত ১২টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার-৬০/৪১-আর থেকে প্রায় ১৫০ গজ ভেতরে স্থানীয় টুনু মিয়ার গোডাউনের পশ্চিম পাশে খড়ের গাদার মধ্যে থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেসিও-৮৭৫১ সুবেদার মোঃ আতিয়ার রহমান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
‎
‎এদিকে গত বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্প কর্তৃপক্ষ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পলিয়ানপুর বিওপি কমান্ডারকে অবহিত করে যে, অবৈধভাবে ভারতে প্রবেশকালে ১১ জন বাংলাদেশিকে (২ পুরুষ, ৫ নারী ও ৪ শিশু) আটক করা হয়েছে। পরবর্তীতে রাত ৯টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ৬১/৭-এস এর নিকট শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি সাধারণ ডায়েরি (জিডি) করে আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করে।
‎
‎বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo