ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট রেল ক্রসিং এলাকায় শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ঈগল, মারশা ও পূরবী পরিবহনের ৫টি গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলা হয়।
এ সময় পরিবেশ আইন ২০১০ এর বিভিন্ন ধারায় গাড়ির মালিকদের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...
কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া...

মন্তব্য (০)