ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার জালালের ঢাল নামক স্থানে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁন মিয়া জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে দ্রুতগতির একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)