• সমগ্র বাংলা

সরকার কর্তৃক নির্ধারিত স্থান কাতলামারীতে ফুলছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : সরকার কর্তৃক নির্ধারিত স্থান গজারিয়া ইউনিয়নের কাতলমারিতে ফুলছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। 

আজ বুধবার দুপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।এসময় ৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।প্রতিবাদ সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফুলছড়ি গাইবান্ধা গামী সড়ক অবরোধ করেন।এসময় উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য   মফিদুল ইসলাম,সাইদুর রহমান,জাহাঙ্গীর আলম,রওশনুজ্জামান রিপুল,শামউদ্দিন বাবু,মিজানুর রহমান মিঠু সহ অনেকে।

এসময় সাধারণ শিক্ষার্থীরা জানান, সরকার চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য অবহেলিত এই অঞ্চলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য জায়গায় নির্ধারন করেছে। কিন্তু একটি কুচক্রী মহল সেটা বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আরো বলেন, যদি ষড়যন্ত্র চলে তাহলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারী দেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo