• খেলাধুলা

‎প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টির নিলামে দল পেয়েছেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারকে প্রায় ৩৫ লাখ টাকায় দলে ভিড়িয়ে চমক দেখালো ডারবান সুপার জায়ান্টস।

‎এই দলে সতীর্থ হিসেবে তাইজুল পাচ্ছেন হেইনরিখ ক্লাসেন, জস বাটলার, সুনীল নারাইন, এইডেন মার্করামের মতো তারকাদের। বাংলাদেশের হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন নাটোরের এই স্পিনার। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচে নিয়েছেন ৮৮ উইকেট।

‎এসএ টি টোয়েন্টির চুড়ান্ত নিলামে ছিলো ১৪ বাংলাদেশি। কিন্তু সাকিব,মুস্তাফিজ, লিটন, মিরাজরা ছিলেন আনসোল্ড।

‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে এসএটোয়েন্টির চূড়ান্ত নিলাম। সেখানে নাম লিখিয়েছেন তাইজুলসহ বাংলাদেশের ১৪ ক্রিকেটার।

‎তারা হলেন– সাকিব আল হাসান, লিটন দাস, তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মোস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও তিনি থেকে যান অবিক্রীত।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo