ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা থেকে দুটি ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এতে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের মহাসড়কে যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবরোধ করেন স্থানীয় জনতা।
বিক্ষোভকারীদের দাবি, ভাঙ্গাকে ভাঙ্গার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কোনোভাবেই মানা হবে না। এতে যতদিন দরকার ততদিন মহাসড়ক অচল করে রাখা হবে। সকাল থেকেই মহাসড়ক বন্ধ করে নানান স্লোগান দিয়ে মহাসড়ক আটকে রেখেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, এমন পরিস্থিতিতে আমরা অনেকটা অসহায়। এলাকাবাসীর যে দাবি তা পূরণ না হলে তারা সড়ক-মহাসড়ক ছাড়বে না বলে জানিয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)