• সমগ্র বাংলা

‎রংপুরে নারীকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরের বদরগঞ্জে নারীকে আগুনে পুড়িয়ে হত্যার মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে।
‎
‎সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর থানার তেলিপাড়া বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎
‎র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রে দণ্ডিত এই বাহিনী হত্যা, ধর্ষণ, অপহরণ, নারী-শিশু নির্যাতন ও মাদকবিরোধী কার্যক্রমে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন বছর আগে ভিকটিমের সঙ্গে মোহাম্মদ আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন এবং একাধিকবার প্রাণনাশের হুমকিও দেন। গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ দুপুরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী কামারপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতে ভিকটিমের আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২২ ফেব্রুয়ারি নিহতের মা ফরিদা খাতুন বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৮/২০২৫; ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০)। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‎
‎এ বিষয়ে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারের পর মোহাম্মদ আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo