ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা বরুড়া উপজেলার হরুয়া জমিদার সরকার বাড়ি এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ইয়াবা ও ট্যাপান্টাডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা “খ” সার্কেল। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইয়াবা ১১ পিস ও ট্যাপান্টাডল ১০ পিস উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মামুন হোসেন (৪০), মো. রুবেল (২২) ও মো. নাছির (২৪)। মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ২ থেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, যাতে ভবিষ্যতে কেউ মাদকের আশ্রয় না নেয়।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)