• সমগ্র বাংলা

বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকায় বালু বোঝাই ডাম্পার ট্রাকের ধাক্কায় মো. সম্রাট (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে দোহাজারী বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া মরফলা বাজার এলাকার আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দোহাজারী পৌরসভার দিকে যাচ্ছিলেন সম্রাট। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুবোঝাই একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. টিপু মজুমদার বলেন, “হাসপাতালে আনার আগেই সম্রাটের মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছিল।”

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় জড়িত বালুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo