ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ফরিদপুর - বরিশাল ও ঢাকা - খুলনা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসীরা।
সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোঃ হাবিবুর রহমান হবি শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার চরকান্দা এলাকার বাসিন্দা এবং ভাঙ্গা বাজার এয়ার ভুঁইয়ার মার্কেটের ব্র্যাক ব্যাংকের নিচতলায় একটি মুদি দোকান পরিচালনা করতেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত গরমের কারণেই তিনি হিটস্ট্রোক করেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)