• খেলাধুলা

প্রথমবারের মতো নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় প্রথমবারের মতো শুরু হলো তিনদিন ব্যাপী সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্ট। মঙ্গলবার সকালে জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ পৌর প্রশাসক টি.এম.এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলা দল, একটি পৌর সভা দল, জেলা প্রশাসনের অফিসার্স ক্লাব দল ও স্থানীয় দুইটি ক্লাবের দলসহ মোট ১৫টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রাণীনগর উপজেলা দল ২০ রানে নওগাঁ সদর উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। উদ্বোধনী ম্যাচে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় রাণীনগর উপজেলা দলের খেলোয়ার আল আমীন। আগামী ১১ সেপ্টেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ার বলেন নতুন প্রজন্মের অধিকাংশ তরুনরাই ক্রিকেট প্রেমী। নওগাঁর ক্রিকেট প্রেমীরা সিক্স-এ-সাইড ক্রিকেট সম্পর্কে জানে না। সিক্স-এ-সাইড ক্রিকেটের সঙ্গে এই অঞ্চলের ক্রিকেটপ্রেমীদের পরিচয় করে দিতেই মূলত এই আয়োজন। আর বিশেষ করে নওগাঁর মাঠ থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন খেলাকে নতুন করে মাঠে ফিরিয়ে এনে খেলোয়ার ও খেলাপ্রেমীদের মাঠমুখি করতে এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য প্রতিটি খেলার একটি শক্তিশালী নওগাঁর দল বিনির্মাণে প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খেলোয়ারদের খুঁজে বের করে আনতেই মূলত এমন ধারাবাহিক আয়োজন করা। ইতিমধ্যেই চ্যাম্পিয়নশীপের জন্য জেলা প্রশাসক গোল্ডকাপের মাধ্যমে একটি শক্তিশালী জেলা ফুটবল দল গঠন করা হয়েছে। ভলিবলের টুর্ণামেন্ট চলমান রয়েছে এবার ক্রিকেট পর্ব চলছে। নওগাঁর হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনকে পুনরায় চাঙ্গা করতে জেলা প্রশাসনের এমন আয়োজন আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান এই প্রধান কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo