ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে স্থানীয় জনসাধারণের অনির্দিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধের কারণে ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে এই অবরোধ শুরু হয়।
ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভকারীরা ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদসহ বিভিন্ন স্থানে গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ সৃষ্টি করেছে। এতে যানবাহন আটকা পড়েছে এবং যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
আন্দোলনকারীদের দাবি, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে আলাদা করার পরিবর্তে ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসনটি পুনরায় চালু করতে হবে। তারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, বিক্ষোভের কারণে ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)