• সমগ্র বাংলা

বেনাপোল বন্দরে ভারতীয় পন্যবাহী ট্রাক থেকে পিস্তলসহ চালক ও হেলপার আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দরে  ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি  উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। এসময় ট্রাকের চালক ও হেলপার দুই জনকে আটক করা হয়েছে। আটককৃকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুর দেড় টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের আটক ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।
আটককৃত ট্রাক চালক গুরজিত সালুজা এবং হেলপার রাম দাস নাওয়াদি উভয়েই মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।
যশোর-৪৯ বিজিবির সহকারি পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, আমদানি বা রফতানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোন ভাবে অস্ত্র বা মাদক বহন না হয় সন্দেহ ভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশী করা হয়। রোববার কাঁচা মরিচ বাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশী করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এদিকে ট্রাক চালক জানান, তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন। তবে অস্ত্রটির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি চালকেরা।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo