• সমগ্র বাংলা

বগুড়ায় ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ইকবাল হোসেন (২৫) নামে এক কর্মচারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। 
নিহত ইকবাল ওই ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির। 
জানা যায়, শনিবার রাতের শিফটে ইকবাল ও বিক্রয় সহকারী রতন দায়িত্বে ছিলেন। সকালে আরেক কর্মচারী কাজে এসে অফিসকক্ষের মেঝেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। 
ঘটনার পর থেকে সেলসম্যান রতনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যার মূল রহস্য উদ্ঘাটন সহজ হবে বলে ধারণা করছে পুলিশ। এদিকে, সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে ইতিমধ্যেই আলামত সংগ্রহ করেছে।
শহরের অন্যতম প্রাণকেন্দ্রে আলোচিত এই হত্যাকাণ্ড প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, হত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতা কিংবা অর্থ লুটের বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। একজন কর্মচারী নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পাওয়া গেলে হত্যার ক্লু মিলবে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo