• সমগ্র বাংলা

‎টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা, ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত।শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে পৌর এলাকায় জেলা সদর রোডে তার বাসভবনে এই ঘটনা ঘটে।

‎শহরের কবি নজরুল সরণিতে (জেলা সদর সড়ক) কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। এর ওপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় ছিলেন বলে জানা গেছে।

‎বাড়ির কেয়ারটেকার জানান, ১৫-২০ জনের একটি দল এসে বাইরের দিক থেকে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। তারপর দুই-তিনজন মই দিয়ে গেট টপকে ভেতরে ঢুকে পড়ে। পরে তারা গাড়িও ভাঙচুর করে।

‎টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাঝরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি। সরেজমিনে গিয়ে দেখতে পান বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়েছে। বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা অবস্থায় ছিলো।

‎ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় যারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo