• খেলাধুলা

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশনে জায়গা পেলেন যারা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচনের দামামা বেজেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ২০২৫ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা এবং সম্পন্ন করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হচ্ছেন:

১. অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট —  প্রধান নির্বাচন কমিশনার

২. মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ এবং প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) — নির্বাচন কমিশনার

৩. জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) — নির্বাচন কমিশনার।

এবারের বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা নিশ্চিত করেছেন বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ব্যাট-বল তুলে রেখে ক্রিকেট প্রশাসক হিসেবে আত্মপ্রকাশ করতে অংশ নেবেন নির্বাচনে।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo