• সমগ্র বাংলা

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজাকে হত্যার পরিকল্পনা করেন চাচা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় জড়িত শিপন শেখ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় লোহাগড়া থানার হলরুমে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত শিপন শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের বুরাক শেখের ছেলে।

প্রেস ব্রিফিয়ে ওসি শরিফুল ইসলাম জানান, সালমান হত্যা মামলায় তদন্তে তথ্য প্রযুক্তির সহোযোগিতায় জড়িত নয়ন কাজীকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল উপজেলার চালিঘাট গ্রামে অভিযান চালিয়ে সালমান হত্যায় জড়িত শিপন শেখেকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি চাকু (দুই দিকে ধারালো) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি শিপন শেখের স্বীকারোক্তি মোতাবেক, নিহত সালমানের গ্রামে একটি হত্যা মামলা ছিলো সেই মামলার কাউন্টার দিতে ও প্রতিপক্ষকের লোকজনকে ফাঁসাতে তার চাচা রিপনসহ অন্যান্যরা সালমানকে হত্যার পরিকল্পনা করেন। পরে রিপন ও নয়ন সালমানকে হত্যা করতে শিপনকে অর্থের প্রলোভন দেখায়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে সালমান এর চাচা রিপন সালমানকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসেন। পরে ৮ থেকে ৯ জন লোক মিলে সালমানকে হত্যা করেন।

ওসি শরিফুল ইসলাম আরো বলেন, গ্রেফতার শিপন শেখ এর বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

প্রসঙ্গত, চলতি বছরের (৯ মে) শুক্রবার সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার (১১ মে) নিহত সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।###

 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo