প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বামনগ্রাম এলাকায় ঐ ব্যক্তি ঘুরাঘুরি করছিল। অনেকে তাকে মানসিক ভারসাম্যহীন আবার অনেকে ভিক্ষুক মনে করেছেন। সন্ধ্যার দিকে ঐ ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার মূহুর্তে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সিরাজগঞ্জ জিআরপি থানায় খরব দেওয়া হলে শনিবার সকালে তারা এসে লাশটি নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)