• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে হাসপাতা‌লে সম্পন্ন হলো বিয়ে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ম‌া‌নিকগঞ্জ প্রতিনিধিঃ নির্ধারিত লগ্ন মিস না করতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় থেকেও বিয়ের মঞ্চ নয়, হাসপাতালের বেডই হয়ে উঠল জীবনের সবচেয়ে স্মরণীয় আসর। পরিবার স্বজনের ও হাসপাতাল কতৃপক্ষের উদ্যোগে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে সম্পন্ন হলো এক ব্যতিক্রমী বিয়ে। হাসপাতালের ভেতরেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক হিন্দু দম্পতি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের অস্থায়ীভাবে খালি রাখা একটি অংশে এই বিশেষ বিয়ের আয়োজন করা হয়।

দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহার হাত পা ব্যান্ডেজে বাঁধা অবস্থায় থাকলেও নির্ধারিত লগ্ন মিস না করতে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন হয় এই বিয়ের।

জানা যায়, রোগীর বিয়ের দিন তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। পরিস্থিতি সত্ত্বেও উভয় পরিবারের সম্মতিতে এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিশেষ কক্ষে বিয়ের আয়োজন করা হয়।

এ বিয়ের বিশেষ মুহূর্তটি ফেসবু‌কে সেয়ার দেবার পর তা ভাইরাল হ‌য়ে যায়। ভি‌ডিও‌তে দেখা যায়, সাধারণ নিয়মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয়স্বজন এবং হাসপাতালের কয়েকজন কর্মী। হাসপাতালের বিছানাতেই নবদম্পতির জন্য আয়োজন করা হয় সাধারণ সাজসজ্জা।

আনন্দ সাহার পরিবারের সদস্যরা জানায়, আনন্দ সাহার শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় চিকিৎসকদের পরামর্শ নিয়েই বিয়ের আয়োজন করা হয়। হাসপাতালে এমন আনন্দ হবে আমরা বুঝতেই পারিনি। আমরা অনেক খুশি। 

এমন ব্যতিক্রমী আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চারদিকে তৈরি হয়েছে আলোড়ন। স্থানীয়রা ঘটনাটিকে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, রোগী মানিকগঞ্জ সদরের বাসিন্দা। বাইক দুর্ঘটনায় তার দুই হাত ও এক পায়ে গুরুতর আঘাত লাগে। আজ তার বিয়ের লগ্ন ছিলো। পরিবার আমাদের বিষয়টি জানালে আমরা গুরুত্ব সহকারে কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করি। রোগীর অবস্থা আগের তুলনায় স্থিতিশীল মনে হওয়ায় ক্যাবিনে নয়, হাসপাতালের অব্যবহৃত অংশে অনুষ্ঠানটি সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। আমাদের কর্তৃপক্ষ সব সময় রোগীদের সেবায় আন্তরিক।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo