• সমগ্র বাংলা

ফেব্রুয়ারীর ১২ তারিখের পর নির্বাচন নিয়ে তালবাহানা হলে দেশ অচল করে দেওয়া হবে: মনিরুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম বলেছেন, “ফেব্রুয়ারীর ১২ তারিখের পরে নির্বাচন নিয়ে তালবাহানা করলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।”

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে নড়াইল সদর উপজেলা ও নগর বিএনপির যৌথ উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশের ভূখণ্ড, পতাকা ও সংবিধান ১৯৭১ সালে হয়েছে। কিন্তু জামায়াত তখনও স্বাধীনতাকে অস্বীকার করেছে। তারা বারবার ইতিহাসের বিরোধিতা করেছে। আজকে আবার পিআর পিআর করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই—ফেব্রুয়ারির ১২ তারিখের পরে যদি নির্বাচন নিয়ে কোনো টালবাহানা হয়, তবে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সমাবেশে তিনি আরো বলেন, “১৯৮৬ সালে ক্ষমতার জন্য তারা শেখ হাসিনার সাথে আঁতাত করেছিল। ৯৬ সালে অসহযোগ আন্দোলনের নামে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে মাত্র তিনটি আসন পেয়েছিল। আর আজ যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, তবে বাংলার জমিনে তাদের একটি আসনও থাকবে না।”

বিকেলে শহরের চৌরাস্তা দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

এর আগে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম।

সমাবেশের সঞ্চালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু ও জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জুলফিকার আলী মণ্ডল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মুঞ্জরুল সাঈদ বাবু, মহিলা দলের মধুমিতা ও মাজেদা খানম টুকটুকি প্রমুখ।

নড়াইল জেলা, উপজেলা ও নগর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo