• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে মেঘনা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া সহ আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্দেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আসামী ছিনিয়ে নেয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

স্থানীয়রা জানান,সোনারগাঁ থানার পাশ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী মহসিন এবং যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করতে মেঘনা থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম,এসআই জিয়াউর রহমান ও দুই পুলিশ সদস্য সোনারগাঁ থানাকে অবহিত করে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালায়।এসময় আসামী মহসিনকে পুলিশ গ্রেপ্তার করার পর আসামী পক্ষের প্রায় ৩০/৪০ জন লোক একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা করে হাতকড়া সহ আসামী মহসিনকে ছিনিয়ে নেয়।একই সময় খাজা মিয়া নামের এক বিকাশ দোকানদারের দোকান ভাংচুর করে ও অর্থ লুট করে।পরবর্তীতে খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে।তবে আসামীর হাতে থাকা হাতকড়া উদ্ধার হলেও পরবর্তীতে আসামীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় পুলিশ।

সোনারগাঁ থানার ওসি তদন্ত রাসেদুল হাসান খান বলেন,খবর পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় মেঘনা থানা পুলিশ কোন লিখিত অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কুমিল্লা জেলার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আঃ করিম জানান,আমি শুনেছি গ্রেপ্তারকৃত আসামী উক্ত মামলার ঘটনায় জড়িত নয় দাবি করে গ্রামবাসী তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo