ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উত্তরপাড়া এলাকায় পদ্মা নদীতে জেলে বিশ্বনাথ রাজবংশীর জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের বিরল বাঘাইড় মাছ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নদী থেকে মাছটি তোলার সঙ্গে সঙ্গেই পদ্মাপাড়ে ভিড় জমে যায় উৎসুক জনতার। এ সময় এক ক্রেতা মাছটির সাথে সাথে ১৮ হাজার টাকায় কিনে নেন।
প্রত্যক্ষদর্শী বিজয় হালদার জানায়, জেলের মুখে হাসি ফুটিয়েছিলো বাঘাইড়টি। নদী থেকে তোলার পর মুহূর্তেই এটি বিক্রি হয়ে যায়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানায়, বর্তমানে পদ্মায় ইলিশ, চিতল, বাঘাইড়, বোয়াল, কাতল, রুই ও পাঙাশসহ নানা জাতের মাছ ধরা পড়ছে। তবে ফরেস্ট ডিপার্টমেন্ট ইতো মধ্যেই বাঘাইড়কে বিপন্ন প্রজাতি ঘোষণা করেছে। তাই সংরক্ষণে সবাইকে সচেতন থাকতে হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)