• সমগ্র বাংলা

রাণীনগরের সাংবাদিক বাবলু কর্মকার আর নেই

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শ্রীদাম কর্মকার বাবলু মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
শ্রীদাম কর্মকার বাবলু ২০০৪ সাল থেকে বিভিন্ন পত্রিকায় রাণীনগর উপজেলা প্রতিনিধি হিসেকে কর্মরত ছিলেন। ২০১৮ সাল থেকে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক-চাঁদনী বাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বাবলু কর্মকার উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের মৃত শ্রীমন্ত কর্মকারের ছেলে। সে বেশ কিছু দিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় শ্মশানে তার শবদাহের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম ও মো: ওহেদুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ প্রেসক্লাবের সকল সদস্য তার বিদেহী আত্নার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo