ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মারিখালী নদে ৭ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার পশ্চিম পিরোজপুর এলাকা সংলগ্ন মারিখালী নদে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে লাশটি সনাক্ত করেন। ভাসমান লাশটি বৈদ্যেরবাজার ইউনিয়নের
সাতভাইয়াপাড়া এলাকার রাসেল মিয়ার ৭ বছর বয়সী মোস্তাকিমের। গতকাল তার দাদা মো: বাদল মিয়া নাতিকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
কলাগাছিয়া নৌ -পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান,লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোন অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)