• সমগ্র বাংলা

পাবনায় পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুরের

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুর মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত আটটার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাম এর বাড়ি উপজেলার নাড়িয়া গদাই গ্রামে হলেও তিনি দীর্ঘ বছর ধরে পৌর সদরের কলেজপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সাথে গত ৫ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। তিনি ঢাকাস্থ মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাত আটটার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দেয়। শেষে হাতের কাছে থাকা ধারালো বটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। এসময় তার পেটের ভুড়ি বের হয়ে যায়। নিজেই নিজেকে আঘাত করেন পুত্রবধূ রুমি।

পরে গুরুতর আহত অবস্থায় শ্বশুর মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সোমবার ভোররাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আনিছুর রহমান বলেন, ‘পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। আর অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo