• খেলাধুলা

সাকিব তামিমকে ছাড়িয়ে মোস্তাফিজের রেকর্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের সেরা চার তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান। 

এই কাটার মাস্টার  সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের চেয়ে কম ম্যাচ খেলেও সবচেয়ে বেশি ম্যাচজয়ী দলের সহদ্য হিসেবে রেকর্ড গড়েছেন।

মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ার মাত্র এক দশকের। এই সময়ের মাঝেই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের হিসেবে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। 

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি মোস্তাফিজুরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫৩তম জয় ছিল। রেকর্ডগড়া ম্যাচে বোলিংয়ে কিপটেমিই করেছেন তিনি। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট। বাংলাদেশ ৩৯ বল হাতে রেখে ম্যাচটি ৮ উইকেটে জিতেছে।

৫৩ জয় দিয়ে ফিজ সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন। ১২৯ ম্যাচের মধ্যে ৫২টি জিতেছেন টাইগার অলরাউন্ডার, হেরেছেন ৭৫ ম্যাচ। ফিজ ১১২ ম্যাচের মধ্যে হেরেছেন ৫৭টি। লিটন দাস (১০৮ ম্যাচ) ও মাহমুদউল্লাহ (১৪১ ম্যাচ) দুজনের জয়ই ৪৯টি করে। ৩৭ জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৭৪ ম্যাচ খেলা তামিমের জয় ২৩টি।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার। এই ওপেনার ১৫৯ ম্যাচের মধ্যে ১০৯টিই জিতেছেন। অন্য কারো টি-টোয়েন্টি ফরম্যাটে একশটি জয় নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬টি ম্যাচ জিতেছেন পাকিস্তানের শোয়েব মালিক। বিরাট কোহলি ৮২, হার্দিক পান্ডিয়া ৮১ ও মোহাম্মদ নবী ৮০টি করে ম্যাচ জিতেছেন।

শুধু টি-টোয়েন্টি বিবেচনায় নিলে সবচেয়ে বেশি জয় ফরম্যাটটির অন্যতম সেরা কিংবদন্তি কাইরন পোলার্ডের। ত্রিনিদাদ এন্ড টোবাগোর এই ক্রিকেটার ৭১৩ ম্যাচের ৩৮৭টি জিতেছেন। তিনশর বেশি জয় আছে শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিনেরও। বাংলাদেশিদের মধ্যে এই তালিকায় সবার শীর্ষে সাকিব আল হাসান। তিনি ৪৫৮ ম্যাচের ২৩৫টি জিতেছেন। ১৫৮ জয় নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াদ।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo