ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : দুর্নীতির মামলায় ফরিদপুরের সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। ২০২৩ সালের একটি দুর্নীতি মামলায় রোববার বিকেলে ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত তাঁর জামিন আবেদন বাতিল করে এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার গত বছরের ১১ এপ্রিল তারিকুজ্জামান ও বোয়ালমারীর তৎকালীন উপ-খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেনের বিরুদ্ধে এই মামলা করেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল, ধান ও গম আত্মসাৎ করেছেন। বর্তমানে তারিকুজ্জামান ঢাকায় এবং সানোয়ার হোসেনও ঢাকায় কর্মরত আছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এবং দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন জানান, প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
তিনি আরও জানান, আজ আদালতে তারিকুজ্জামান জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরেক আসামি সানোয়ার হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)