• সমগ্র বাংলা

কালীগঞ্জে মাদক ব্যবসায়ী ওমর ফারুক গ্রেপ্তার, ৩০৫ পিস ইয়াবা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মো. ওমর ফারুক (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০৫ পিস ইয়াবা।

রোববার (৩১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়ায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ওমর ফারুক দক্ষিণ খলাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বাড়ি ভাড়া নিয়ে তিনি মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে জানা গেছে।


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খলাপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ফারুককে হাতেনাতে গ্রেপ্তার এবং তার ঘর তল্লাশি করে ৩০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo