ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মাকে মারধর, নির্যাতনের ভিডিও প্রকাশ হওয়ায় ছেলে, ছেলের স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে ছেলে ও ছেলের বউ মিলে মাকে বেদম প্রহার নির্যাতন করার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য মিডিয়ায় ভাইরাল হয়। এতে করে সাঁথিয়াসহ সারাদেশে তীব্র ক্ষোভ, প্রতিবাদ, জনরোষ তৈরি হয়।
এর প্রেক্ষিতে সাঁথিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে শনিবার বিকেলে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম হতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে নজরুল ইসলাম ( ৪৫), ছেলের বউ সোনলী খাতুন (৪০), ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুনকে (৩৬) গ্রেফতার করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)