• খেলাধুলা

তাসকিনের আগুনে বোলিংয়ে বড় সংগ্রহ পেল না নেদারল্যান্ডস

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছেন ডাচরা। শুরুতেই দুই ওপেনারকে তুলে নিয়ে তাদের ব্যাকফুটে ঠেলে দেন বাংলাদেশের এই গতিতারকা। সে ধাক্কা আর সামলে উঠতে পারেনি সফরকারীরা। তাতে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানেই থামতে হয়েছে ডাচদের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শরিফুল ইসলামকে এক ওভারে তিন চার এবং মেহেদী হাসানকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ডাচদের উড়ন্ত শুরু এনে দেওয়ার চেষ্টা করেছিলেন ডাচ ওপেনার ম্যাক্স ও'ডোড। তবে তাসকিনের বলে ঠিকঠাক সংযোগ না করতে পেরে জাকের আলীর ক্যাচ হয়ে ফেরেন ১৫ বলে ২৩ রান করা এই ব্যাটার।

অন্য ওপেনার বিক্রমজিত সিং (৪) তেড়েফুঁড়ে খেলতে গিয়ে তাকিনের বলেই বাউন্ডারিতে ইমনের ক্যাচ হয়েছেন।

৩৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর তিনে নামা তেজা নিদামানুরুকে নিয়ে জুটি গড়ে তোলার চেষ্টা করেছিলেন ডাচ দলপতি স্কট এডওয়ার্ডস। তৃতীয় উইকেটে ১৫ বলে ২৮ রানের জুটিতে শুরুর ধাক্কা অনেকটা সামলেও নিয়েছিলেন।

কিন্তু প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি একাদশে সাইফ হাসানের যে তখন ম্যাজিক দেখানো বাকি। দশম ওভারে লিটন তার হাতে বল তুলে দিতেই এডওয়ার্ডস (১২) এবং নিদামানুরুকে (২৬) সাজঘরের পথ দেখান তিনি।

সাইফের জোড়া শিকারের পর আর ব্যাট হাতে পথ খুঁজে পায়নি ডাচরা। নিজের কোটার শেষ দুই ওভারে আরও ২ উইকেট ঝুলিতে পোরেন। ৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে বল হাতে বাংলাদেশের মূল নায়ক তিনিই। একটি উইকেট শিকার করেছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo