• লাইফস্টাইল

১০ মিনিটেই বানিয়ে নিন দই

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কমবেশি সবাই জানি, যদি রান্নায় দই পড়ে তাহলে স্বাদ বৃদ্ধি পায়। অথচ ফ্রিজ খুলতেই চোখে পড়ল দইয়ের হাঁড়ি ফাঁকা। সেই সময় কি করবেন— যদি হাতে ১০ মিনিট সময় থাকে, তবে চটজলদি বানিয়ে ফেলুন দই। বাড়িতে ৩টা উপকরণ থাকলেই চলবে।

বর্ষাকালে পেটের সমস্যা রুখতে পুষ্টিবিদরা ডায়েটে বেশি করে দই রাখার কথা বলেছেন। অনেকে বাড়িতেই দই বানিয়ে ফেলেন। অনেকের কাছে আবার দই বানানো বিস্তর ঝক্কির কাজ। কিছুতেই দই বসে না কারও কারও হাতে। সময় বেশি লাগে বলেও অনেকে দূরে থাকেন। 

তবে সেই সমস্যার সমাধান হতে পারে এই টোটকা। জেনে নেওয়া যাক ১০ মিনিটে যেভাবে বানাবেন দই—

একটি ভালো পাত্রে এক কাপ ফুল ফ্যাট গুঁড়ো দুধ নিয়ে তাতে আধাকাপ গরম পানি ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিন। এরপর গুঁড়ো দুধের মিশ্রণে ২ টেবিল চামচ ভিনিগার মেশান। এবার মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিন। ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। 

পরে ঢাকনা সরালে দেখবেন, তৈরি হয়ে গেছে জমাট বাঁধা দই। এটি এবার স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন রান্নায় কিংবা খাওয়ার জন্য। ফ্রিজে রেখে বেশ কয়েক দিন ধরেও খাওয়া যাবে এ দই।

মন্তব্য (০)





image

শিশুদের হাতে ডিজিটাল ডিভাইস, দীর্ঘমেয়াদি ক্ষতির সতর্কবার্তা

নিউজ ডেস্ক : দুই বছরের কম বয়সী শিশু ও নবজাতকদের স্ক্রিন টাইমের (পর্দায় চ...

image

শিশু লালন পালনে বিশ্বের সেরা ৫ দেশ

লাইফস্টাইল ডেস্ক: সন্তানকে সুন্দর, নিরাপদ ও সুখী পরিবেশ...

image

দুপুরের পর যে ৬টি অভ্যাসে বাড়ছে আপনার ওজন, সতর্ক হন এখনই

নিউজ ডেস্ক : ওজন কমানোর প্রচেষ্টায় আমরা সাধারণত সকালের রুটিন...

image

ফ্যাটি লিভার থেকে বাঁচতে কী করবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

নিউজ ডেস্ক : যকৃত বা লিভার শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর একটি। প্রতিদ...

image

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

লাইফস্টাইল ডেস্ক: আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিব...

  • company_logo