• খেলাধুলা

দীর্ঘ বিরতির পর দলে ডাক পাওয়া সাইফকে নিয়েই মাঠে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের অক্টোবরে হাংজু এশিয়ান গেমসে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন সাইফ হাসান। এরপর দেশের জার্সিতে এই ফরম্যাটে আর মাঠে নামা হয়নি তার।

অবশেষে এশিয়া কাপ সামনে রেখে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজে ডাক পড়ল সাইফের। এমনকি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশেও সুযোগ পেয়ে গেছেন এই অলরাউন্ডার।

লাল-সবুজ জার্সিতে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন সাইফ। ৫ ম্যাচে তার রান ৫২, যার মধ্যে ৫০ রান এসেছে এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে। অন্য চার ম্যাচের দুটিতে ১ রান করে পেলেও বাকি দুই ম্যাচে রানের খাতা খোলা হয়নি তার।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo