• সমগ্র বাংলা

পাবনায় মধুচক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে সম্প্রতি মধুচক্রের বেশ কয়েকজন সদস্যের মাদকদ্রব্য সেবন, অশ্লীলতা ও বিভিন্ন কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় পৌর সদরের আমতলা থানা মোড়ে এই সকল ঘটনার সাথে জড়িত মধুচক্রের সকল সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়। 

চাটমোহরের নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা-৩ ( চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, পৌর যুবদল, পৌর ছাত্রদল, উপজেলা যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। চাটমোহরের সুশীল সমাজ, ছাত্র, সচেতন মহল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, চাটমোহর পৌর সদর ও এর আশপাশে বসবাসরত কয়েকটি পরিবারের উশৃংখল কিশোর কিশোরী ও যুবক যুবতী সম্প্রতি একটি মধুচক্র তৈরি করেছেন। যে চক্রে বুঝে নাবুঝে শিশু-কিশোররা ঝুঁকে পড়ছেন। বিভিন্ন অসামাজিক কর্মকান্ড, কিশোর গ্যাং, মাদক সেবন, ব্ল্যাকমেইলিং সহ নানাবিদ অপরাধই যাদের নেশা। দীর্ঘদিন পর্দার আড়ালে এ সকল ঘটনা ঘটলেও সম্প্রতি একটি চক্রের ইয়াবা সেবন, গাজা সেবন, মদ সেবন, অশ্লীল নিত্য সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের চোখের সামনেই এগুলো ঘুরতে থাকে দিনের পর দিন। প্রশাসনকে বিভিন্ন সময় জানানোর পরেও এখন পর্যন্ত প্রশাসন এ সকল মধুচক্রের সাথে সংশ্লিষ্ট কোন সদস্যকে আটক করতে পারেনি। তাই সুপরিচিত এই সকল মধুচক্রের সদস্যদের আটকের দাবি ও চাটমোহরের যুবসমাজকে মাদক ও অশ্লীলতা থেকে দূরে রাখতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে এই সকল অশ্লীলতা, মাদক সেবনকারীকে আটক না করলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে চাটমোহরের সাধারণ মানুষ।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo