• সমগ্র বাংলা

গোপালপুরে যুবলীগ নেতার সকালে ফ্লাইট দুপুরে মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সবাইকে ছেড়ে প্রবাসে পাড়ি জমানোর কথা থাকলেও, না–ফেরার দেশে পাড়ি জমালেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আজমত। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থেকে প্রায় ৮ লক্ষাধিক টাকা খরচ করে শ্রমিক ভিসায় কুয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে তার ফ্লাইটের কথা ছিল। কিন্তু ফ্লাইটের আগের দিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।

অসুস্থ অবস্থায় প্রথমে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে টাঙ্গাইল সদর হাসপাতাল হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আবার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে আজমত বাবা-মা, স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। শুক্রবার সকালে জানাজা শেষে তাকে মাঝপাড়া কেন্দ্রীয় গোরস্থান মাঠে দাফন করা হয়।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo