ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শ্বাশুরি এবং সৎ ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, প্রায় দুই থেকে তিন বছর আগে ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের সাথে শাপলার বিয়ে হয়। মঞ্জিল বিদেশ যাবার পর থেকে শাপলা খাতুনকে মাঝেমধ্যেই নির্যাতন করতো তার শ্বাশুরি মনোয়ারা খাতুন এবং সৎ ছেলে মো. শিপন হোসেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১ টার দিকে ৭ মাসের অন্তঃসত্ত্বা শাপলা খাতুনকে তার শ্বাশুরি মনোয়ারা এবং সৎ ছেলে শিপন শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে রাখে। বিষয়টি স্থানীয়রা টের পেলে শিপন এবং তার মা মরিয়মকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, শাপলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িত মনোয়ারা এবং শিপনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)