• সমগ্র বাংলা

‎র‍্যাব এর অভিযানে রংপুরের চাঞ্চল্যকর মাসুদা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ র‍্যাব এর পৃথক যৌথ অভিযানে রংপুরের চাঞ্চল্যকর মাসুদা হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ৫ জনকে  গ্রেফতার করা হয়েছে।

‎বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে ভিকটিম ও আসামিদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। গত ১৮ জুলাই বিকালে ভিকটিম মাসুদার রহমান তার দখলি জমিতে গিয়ে দেখেন যে, এজাহারে বর্ণিত আসামিগণ উক্ত জমিতে ঘর নির্মানের কাজ করছে। তাৎক্ষনিক ভিকটিম আসামিদের ঘর নির্মানে বাধা প্রদান করলে এজাহারে বর্ণিত আসামিগণ ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে এবং ২ নং আসামি এর হাতে থাকা হাসুয়া দ্বারা ভিকটিমের ঘাড়ের উপর কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে রংপুর জেলার কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮/৭১, তারিখঃ ১৮/০৭/২০২৫ ইং ধারাঃ ১৪৯/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।

‎বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ইং ২৭ আগস্ট গভীর রাতে জিএমপি, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরতকিতলা সাকিনস্থ চন্দ্রা টু নবীনগর এবং চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক ৩টি যৌথ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি ১। মোঃ আব্দুল লতিফ মিয়া (৬৫), পিতা-মৃত আছাব উদ্দিন মুন্সি, ২। মোছাঃ লাইলী বেগম (২৮), স্বামী-মোঃ আব্দুর হাকিম, ৩। মোঃ শহিদুল ইসলাম(২৬), পিতা মোঃ আব্দুল লতিফ, সর্ব সাং-নাজিরদহ বকুলতলা এবং ৪। মোঃ হাকিম আলী(২৮), পিতা-মৃত আঃ কাদের, সাং- সাধু কুটিরপাড়া, উভয় থানা-কাউনিয়া, জেলা-রংপুরদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে পৃথক আরও একটি অভিযানে র‌্যাব-১৩ ,সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-৬, সদর কোম্পানী, খুলনা ক্যাম্পের যৌথ আভিযানিক দল একই রাতে বাগেরহাট জেলার বাগেরহাট সদর মডেল থানাধীন ভিভিআইপি মোড় সংলগ্ন জনৈক মোঃ শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে যৌথ অভিযান পরিচালনা করে আসামি মোঃ সাইফুল ইসলাম(৩৫), পিতা-মোঃ আব্দুল লতিফ, সাং- নাজিরদহ, থানা- কাউনিয়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎এ বিষয়ে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo