• সমগ্র বাংলা

ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর খাল থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর উপজেলার আলগী ইউনিয়নের শাহমূলকদি গ্রামের একটি খাল থেকে মাসুদ ওরফে টুসু (৪০) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। 

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মাসুদ ওরফে টুসু রাজবাড়ি জেলার আইনুদ্দিন বেপারীকান্দী এলাকার বাবু বেপারীর সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মাহাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি গত ২৫ আগস্ট মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন। তিন দিন পরে ভাঙ্গা থানা পুলিশ তার মরদেহ খাল থেকে উদ্ধার করে।

সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo