• সমগ্র বাংলা

সেন্টমার্টিন থেকে আরও ৫ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের নিকটবর্তী ‘সীতা’ নামক পয়েন্ট থেকে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ আরও ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার তথ্য দিয়েছে ট্রলার মালিক সমিতি।

‎মঙ্গলবার দুপুরে ট্রলারসহ এই ৫ জনকে ধরে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার সকালে বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন টেকনাফ কাযুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ।

‎তিনি জানান, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের মালিকানাধীন ট্রলার ও ৫ জেলেসহ সেন্টমার্টিনে দক্ষিণে সাগর থেকে নিয়ে গেছে। ২ জন বাংলাদেশি ও ৩ জন মিয়ানমার রোহিঙ্গা নাগরিক। মঙ্গলবার দুপুর ২টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণে সীতা নামক এলাকায় থেকে আরাকান আর্মির তাদের ধরে নিয়ে গেলেও বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পেরেছেন।

‎ট্রলার মালিকদের দেয়া তথ্যমতে, গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে ১০টি ট্রলার ৬৩ জন জেলে ধরে নিয়ে গেছে।

‎টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, প্রায় প্রতিদিনই আরাকান আর্মির সদস্যরা সাগর থেকে ফেরার পথে বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছেন বলে ধারাবাহিক তথ্য দিচ্ছে ট্রলার মালিকরা। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানো হচ্ছে। একই সঙ্গে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে ফেরত আনার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo