ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জুমা মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল অভিযানে দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো—সাতিপাড়া এলাকার ফরিদ আহমদের ছেলে মো. নাঈম উদ্দিন (১৯) এবং ছগিরাপাড়া এলাকার ইদ্রিসের ছেলে মো. (২৫)।
অভিযোগকারী মিলন খান জানান, গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে দোকান বন্ধ করার সময় জুমা মসজিদ এলাকায় তার বিকাশের দোকান থেকে ২৬ হাজার টাকা ছিনতাই করে নেয় এ চক্র। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময়ে তারা একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ আগস্ট দুপুর ৩টার দিকে সেনা টহল দল অভিযানে গিয়ে তাদের আটক করে। পরবর্তীতে আটককৃতদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)