ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি গোলজার হোসেন (২৫) ও সবুজ মিয়া (২১) ফুলবাড়ী উপজেলার চন্দখানা এলাকার বাসিন্দা এবং রাসেল মিয়া (২৩) বুড়ির চর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ডিবি জানায়, বুধবার (২৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি'র ওসি বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)